1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পরীমনির ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখার কারণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জামিনে মুক্তি পেয়েই নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সারাদিন অর্ন্তজালে ভেসে বেরিয়েছে কারাফটকের বাইরে গাড়ির মধ্যে পরীমনির হাস্যোজ্জ্বল কয়েকটি ছবি।

স্বাভাবিকভাবেই মুক্তির পর পরীমনির গাড়ি ঘিরে ধরেছিল কারাফটকের বাইরে অপেক্ষমাণ সাংবাদিক। পরীমনি কাউকেই হতাশ করেননি। এ সময় উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে আনন্দ বিনিময় করেছেন। তুলেছেন সেলফি। আর ঠিক তখনই পরীমনির ডান হাতের তালুতে মেহেদি রঙে লেখা একটি বাক্য নজর কাড়ে সবার। সেখানে লেখা: ‘Dont love me bitch’

পরীমনি এমন বার্তা কেন দিলেন তার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি একবাক্যে বলেন, ‘কুকুর ছানাদের জন্যে!’ এরপর স্বভাবসুলভ হাসিতে ভেঙে পড়েন। ক্ষণিক পরেই নিজেকে সামলে নিয়ে এই বাক্যের ব্যাখ্যা দেন তিনি। বলেন, ‘আমার আশেপাশে সারাক্ষণ কিছু মানুষ ছিল, তারা আমাকে লোভ দেখানো ভালোবাসা দেখিয়েছে। তাদের এতদিন না চিনতে পারলেও বিপদে পড়ে ঠিকই চিনেছি- কে আপন আর কে পর? না বুঝে এত দিন মিশেছি, আর নয়।’

‘২৭ দিন জেল জীবন দুঃস্বপ্নের মতো ছিল’ উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, ‘এখন কাজে না ফেরার আগে শান্তি নেই।’ খুব দ্রুতই কাজে ফিরতে চান পরীমনি। এমনকি কাল থেকেই কথা বলতে চান পরিচালকদের সঙ্গে। জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com