1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

প্রকাশ্যে ন্যানসির বিয়ের ছবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আবারো বিয়ের পিঁড়িতে বসেছেন। আজ তিনি নিজেই বিয়ের ছবি প্রকাশ করেছেন। বর অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার এবং গীতিকবি মহসীন মেহেদী।

করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ প্রসঙ্গে ন্যানসি বলেন, ‘আমার অভিভাবক হিসেবে বড় ভাইয়ের পরামর্শে তার বাসায় অনাড়ম্বর আয়োজনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।  বিয়েতে আমাদের দুই পরিবারের ৪ জন সদস্য উপস্থিত ছিলেন।’

গানের সুবাদে মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয় আগে থেকেই ছিল। গত বছর মহসীনের লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকেই দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে।

এটি ন্যানসির তৃতীয় বিয়ে। ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। জায়েদ ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ভালোবেসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com