1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে ফিজিসিয়ান সেম্পল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং মজুদের অপরাধে তিন বোন ফার্মেসীর সত্বাধাীকারীকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর ১ টায় গোপোন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন বলেন, ফিজিসিয়ান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষুধ মজুদ এবং বিক্রয়ের অপরাধে ঔষধ আইনের ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী তিন বোন ফার্মেসীর সত্বাধীকারী আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মেয়াদ উর্ত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন- দিনাজপুর ঔষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম সুলতানুল আরেফিন, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম কাজি, বেঞ্চ সহকারী রুবেল ইসলাম, ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com