1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নালিতাবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে কাওসার (২১) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে শহরের আড়াইআনী বাজারে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
সূত্র জানায়, আব্দুল হাকিম মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী ও উপজেলার গেরাপচা গ্রামের জনৈক কৃষকের কিশোরী কন্যাকে পার্শ্ববর্তী দেবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে কাওসার বেশ কিছুদিন যাবত প্রেম নিবেদন করে আসছিল। একপর্যায়ে ওই কিশোরীর পিতা পুলিশে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাত সাড়ে আটটার দিকে শহরের আড়াইআনী বাজারের একটি ওষুধের দোকান থেকে কাওসারকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সাক্ষ্য-প্রমাণ শেষে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত কাওসার এ যাবত দুই বিয়ে করেছে এবং একাধিক মেয়েকে প্রেম নিবেদন করে বলে সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com