1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে মরহুম নূর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম নূর রহমান ফুটবল টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে আন্ধারুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক আলহাজ্ব লতিফুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টূর্ণামেন্ট উদ্বোধন করেন নালিতাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান।

এসময় অন্যান্যের মধ্যে নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি আমিনুল ইসলাম বিএসসি, বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিকসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। টূর্ণামেন্টে নয়াবিল ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ৯টি দল অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, আলহাজ্ব লতিফুল ইসলাম বকুল আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে বেশ কিছুদিন যাবত বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় যুবসমাজকে ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে তার মামা মরহুম নূর রহমান চেয়ারম্যান এর নামে এ টূর্ণামেন্টের আয়োজন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com