
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নূরী নামের আড়াই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পাঠাকাটা এলাকায় ওই ঘটনা ঘটে। সে নারায়নখোলা কাজাইকাটা এলাকার নূর আলমের কন্যা।
স্থানীয় সূত্র জানায়, মা কাজলী বেগম ও পিতা নূর আলমের পারিবারিক দ্বন্দ্বে সপ্তাহখানেক আগে সামাজিকভাবে দু’জনই ডিভোর্স নিয়ে নেয়। এমতাবস্থায় একমাত্র কন্যা নূরী থাকত তার পিতা নূর আলমের কাছে। ৪-৫ দিন আগে পাঠাকাটা এলাকায় পিতার বাড়িতে মা কাজলী বেগম কন্যা নূরীকে নেয়। শুক্রবার সকাল অনুমানিক সাড়ে দশটার দিকে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায় নূরী। পরে স্থানীয়রা পুকুরে নূরীর লাশ ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।