1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

শ্রীবরদী ও ঝিনাইগাতীর নিষিদ্ধ সীমানায় অবৈধ করাতকল, বনাঞ্চল উজার

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী এ দুই উপজেলার সীমান্তবর্তী নিষিদ্ধ সীমানার মধ্যে বিভিন্ন গ্রামে অবৈধভাবে স্থাপিত অন্তত ৩০টি করাতকলে দেদারছে চলছে কাঠ চিড়াই। ফলে দ্রুত উজার হচ্ছে সরকারী বনাঞ্চল।
নিয়মানুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের সীমান্তবর্তী ১০ কিলোমিটারের মধ্যে করাতকল স্থাপনে সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারী এ নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীবরদী উপজেলার বালিজুরি রেঞ্জ ও ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের নিষিদ্ধ সীমানার মধ্যে অন্তত ৩০টি করাতকল অবৈধভাবে স্থাপন করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বালিজুরি রেঞ্জের রানিশিমুল এলাকায় ৬-৭টি ও রাংটিয়া রেঞ্জের বাগিরভিটা এলাকায় ৪-৫টি গ্রামে পাশাপাশি রয়েছে অন্তত ৩০টি করাতকল। সাবেক বন কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে মাত্র ৪-৫ কিলোমিটারের মধ্যে থাকা এসব করাতকল স্থাপনে প্রাথমিক অনুমতি নেওয়া হয়েছিল বলে জানা গেছে। এসব করাতকলে সরকারী বনাঞ্চলের শাল-গজারীসহ অন্যান্য মূল্যবান গাছ চোরাইভাবে এনে হরহামেশাই চিড়াই করা হয়।
এ বিষয়ে বলিঝুরি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, করাতকলগুলো আগের কর্মকর্তাগণ অনুমতি দিয়েছেন। অচিরেই এসব অবৈধ করাতকল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান জানান, ইতিমধ্যেই অবৈধ কয়েকটি করাতকল জব্দ করা হয়েছে। বাকীগুলোও আইনের আওতায় আনতে অভিযান চালানো হবে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com