1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শ্রীবরদীতে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্য আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ছিনতাই চক্রের তিন মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীবরদী এলাকার থেকে এলাকাবাসী আটক করে ওই তিন ছিনতাইকারী সদস্যদের পুলিশে সোর্পদ করে। এরা হলো- জামালপুর জেলার ইসলামপুর উপজেলার হারগিলা তাত্তাপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী কল্পনা (১৮), রাসেল মিয়ার স্ত্রী নিপা (২২) ও একই গ্রামের বিপুল মিয়ার স্ত্রী মইচমতি (২২)।
জানা গেছে, শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শান্তি (১৮) ও ছিনতাইকারী সদস্যরা একই অটোরিকশা দিয়ে বকশীগঞ্জ যাচ্ছিল। এ সময় ছিনতাইকারী চক্রের মহিলা সদস্যরা কৌশলে শান্তির ভ্যানেডি ব্যাগের চেইন খোলে টাকা হাতিয়ে নেয়। পরে পথিমধ্যে উত্তর শ্রীবরদী এলাকায় ওই তিন মহিলা নেমে গেলে শান্তির সন্দেহ হয়। শান্তি ভ্যানেডি ব্যাগের চেইন খোলা দেখে চিৎকার দিলে ছিনতাইকারী চক্রের সদস্যরা দৌড় দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে সংবাদ দেয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসিম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com