1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

তিন মাস পর শনাক্ত ১০ শতাংশের নিচে

  • আপডেট টাইম :: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৭ হাজার ৭৫০টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ৩ জুনের পর এই প্রথম শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। ৬১ জনের মৃত্যুর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৪৯৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জনে।

দেশে করোনার সংক্রমণ শুরুর পর চলতি বছরের জুলাই-আগস্ট মাসে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছায়। দেশে ৫ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

তবে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির ধারাবাহিক উন্নতি হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দ্রুত কমে আসছে। এরই মধ্যে চলতি মাসেই স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com