1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যশোরে জাল টাকার নোটসহ নারী ব‍্যবসায়ী আটক  

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোর শহরতলীর শেখহাটি ভৈরব নদীর তীরে তসলিমের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল টাকার নোটসহ হালিমা বেগম (৩৭ ) নামে একজন নারীকে আটক করেছে যশোর সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা। আটককৃত ওই নারী তসলিমের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়।
ওই নারী একই জেলার বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া এলাকার শওকত আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যশোরের বিভিন্ন এলাকায় বাসা বাড়ি ভাড়া নিয়ে জাল টাকার রমরমা ব্যবসা করতো বলে জানিয়েছে পুলিশ।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেএম শফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে সেখানে একদল পুলিশ সদস্যরা অভিযান চালায়। শেখহাটি তসলিমার বাড়িতে অভিযান চালিয়ে হালিমা নামে ওই নারীকে ৪৫ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। আটককৃত ওই নারীর বিরুদ্ধে অর্থ জালিয়াতির মামলা দিয়ে তাকে আদালতে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com