1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

কুয়াকাটায় বসন্ত মেলা ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কাপল মেলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ফাগুনের বসন্ত মেলা ও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জমকালো কাপল মেলা অনুষ্ঠিত হয়েছে। “এবার ভ্যালেন্টাইন ডে হোক প্রতিটি প্রিয় মানুষকে নিয়ে একটু অন্য রকম”- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এ মেলার আয়োজন করে কুয়াকাটা ইলিশ পার্ক।
শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত দম্পতিরা। জম্পেস এ অনুষ্ঠানে দিনভর বিভিন্ন ধরণের খেলাধূলা, সৈকতে ঘুড়ি উরানো, আড্ডা ও নাচ-গানের মধ্যদিয়ে দিনটিকে উপভোগ করেন কাপল পর্যটকরা। এ মেলায় অংশ নিতে পেরে আনন্দে উচ্ছসিত হয়েছেন কাপলরা।
ঢাকা থেকে আগত কাপল পর্যটক শাহজাহান জানান, এই প্রথম বারের মতো অনুষ্ঠিত হয়েছে কাপল মেলা। যেন ফাগুনের বসন্ত ও ভ্যালেন্টাইন ডে মিলেমিশে একাকার। আর এ মেলায় প্রিয়জনকে নিয়ে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। কাপল পর্যটক মৌ বলেন, ১৪ ফেব্রুয়ারীতে এই প্রথম কাপল মেলায় অংশগ্রহণ করে ভালোবাসা দিবস উদযান করলাম।
কুয়াকাটা ইলিশ পার্কের ব্যাবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার বলেন, কুয়াকাটাকে বিশ্বের মাঝে আরও পরিচিত করার লক্ষ্যেই এ আয়োজন। সবার সহযোহিতা পেলে সামনের বছরগুলোতে এ মেলার আয়োজন আরও ব্যাপকভাবে করার চিন্তা-ভাবনা রয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com