1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

জামালপুর: জামালপুর সদর উপজেলার কেজাইকান্দা গ্রামে শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেজাইকান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া প্রতিবেশী মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। এ সময় ঘরের চালের টিনে বৈদ্যুতিক তার পড়ে শর্টসার্কিট হয়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রুবেল। রুবেলকে ধরতে গিয়ে তার ১০ বছর বয়সী ছেলে এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা এনায়েতকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com