1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

রাশি খান্নার স্বপ্নের নায়ক বিজয়

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না। রূপ ও অভিনয় গুণে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তামিল-তেলেগু সিনেমার প্রথম সারির অনেক নায়কের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন এই অভিনেত্রী।

এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন পরিচালক-অভিনেতা বিজয় সেতুপাতির সঙ্গে। এ অভিনেতার সঙ্গে রাশির ব্যক্তিগত সম্পর্কও দারুণ। রাশি খান্নার একজন স্বপ্নের নায়ক আছেন, যার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে চান তিনি। তার এই প্রিয় নায়কের নাম থালাপাতি বিজয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে রাশি খান্না বলেন—‘থালাপাতি বিজয় খুবই মিষ্টি একজন মানুষ। সত্যি আমি তার সঙ্গে কাজ করতে চাই। কারণ এটি আমার স্বপ্ন।’ রাশি খান্নার এমন ইচ্ছা প্রকাশ্যে আসার পর, তার ভক্ত-অনুরাগীরাও শুভ কামনা জানিয়েছেন।

সম্প্রতি তামিল ভাষার ‘তুগলক দরবার’, ‘আরনমানাই থ্রি’ সিনেমার কাজ শেষ করেছেন রাশি খান্না। বর্তমানে তেলেগু ভাষার ‘পাক্কা কমার্শিয়াল’, ‘থ্যাঙ্ক ইউ’, তামিল ভাষার ‘সরদার’, ‘থিরুচিত্রাম্বালাম’, ‘মেথাবি’, ‘শয়তান কা বাচ্চা’ ও মালায়লাম ভাষায় ‘ভ্রামাম’ সিনেমার কাজ এই অভিনেত্রীর হাতে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com