1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

যে চিঠি পরীমনির সকল শক্তির উৎস

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : গ্ল‌্যামার কন্যা পরীমনি বরাবরই তার ভক্তদের সঙ্গে নিজের নানা বিষয় ফেসবুকে শেয়ার করে থাকেন। দীর্ঘ ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর সকালে জামিনে কারামুক্ত হয়ে বাসায় ফিরেন তিনি। এ জন‌্য তার ফেসবুকে কোনো আপডেট ছিল না। রোববার (৫ সেপ্টেম্বর) পরীমনি হাতে লেখা একটি চিঠির ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘একটা চিঠি। আমার সব শক্তির গল্প এখানেই।’ পোস্ট করা চিঠিতে দেখা যায়, ‘নানু আমি ভালো আছি। কোনো চিন্তা করবা না। তোমার সাথে শিগ্রই দেখা দিব।’ চিঠিটি কার হাতের লেখা তা ক‌্যাপশনে উল্লেখ করেননি পরীমনি। ধারণা করা হচ্ছে, পরীমনির নানা শামসুল হকের লেখা চিঠি এটি। তবে এ বিষয়ে পরীমনির মন্তব্য পাওয়া যায়নি।

এ চিঠি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি

গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমনির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এরপর ৫ আগস্ট র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com