1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

মনিরামপুরে গলায় রশি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
যশোর: যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলান্ত লাশ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। নিহত আরিফ ফেদাইপুর গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানা যায়, শুক্রবার রাতে কোন এক সময় আরিফ তার বাড়ির পাশে পুকুর পাড়ে কাঁঠাল গাছের ডালে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকাল সাতটার দিকে খবর পেয়ে নেহালপুর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আতিকুজ্জামান মরদেহ উদ্ধার করে দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান করে স্কুলছাত্রটি আত্মহত্যা করেছে। তার গলায় রশির দাগ ছাড়া শরীরের অন্য কোথাও কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট হাতে পেলে হত্যা না আত্মহত্যা তার আসল রহস্য পওয়া যাবে।
ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী আরিফ হোসেনের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, সে গোপালপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com