1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ন অর্থ আত্মসাৎসহ মালামাল তছরুপ করার অভিযোগ উঠেছে।

গত ২৬ জুন এলাকাবাসীর পক্ষে ওই ওয়ার্ডের ইউপি সদস্য রকিব বাদশাসহ ১৩৩ জন ব্যক্তি ও ছাত্র-ছাত্রীসহ স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, শিক্ষিকা মাহমুদা বেগম বিভিন্ন সময় অনিয়ম, অর্থ আত্মসাৎ ও সরকারী বিদ্যালয়ের মালামাল নিজ হেফাজতে রেখে আত্মসাতের পায়তারা করছেন। বিদ্যালয়ের মাঠের গাছ বিক্রী করে সরকারী কোষাগারে টাকা জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। বিদ্যালয়ের নামে স্লিপের বরাদ্দকৃত টাকা বিধিমোতাবেক কাজ না করে তা আত্মসাৎ করেছেন।

এছাড়াও বিদ্যালয়ের ভর্তিকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা উত্তোলন করেছেন।  বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকার অভিভাবক ওই অভিযোগে স্বাক্ষর করেছেন।

এ ব্যাপারে মতামত জানতে ওই শিক্ষকার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com