1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
যশোর : যশোরের শার্শায় জিয়ারুল সরদার (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়েছে র্দূবৃত্তরা। ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টায় শার্শার গাজীর কায়বাক গ্রামে। জিয়ারুল গাজীর কায়বা গ্রামের শাহাদৎ সরদাররে ছেলে। সে গ্রামের বাদামতলা বাজারে সার, কীটনাশক, ধান, পাট, আলু, পিয়াজ ও রসুনের ব্যবসা করে।
খবর শুনে স্বজনেরা ব্যবসায়ী জিয়ারুলকে রাতে উদ্ধার করে শার্শা উপজলো স্বাস্থ্য কমপ্লক্সে নাভারন হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশংকাজনক। র্দূবৃত্তরা হত্যার উদ্দেশ্যে জিয়ারুলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপয়িে জখম করে। অস্ত্রের আঘাতে জিয়ারুলের বাম কান কেটে যায়।
এ ব্যাপারে আহত জিয়ারুল জানান, শুক্রবার রাতে রবিউল ইসলাম (৫০) ও তার ছেলে বাহারুল (২২) শুক্রবার রাতে তার বাড়িতে হামলা করে তাকে কুপয়িে ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ সময় র্দূবৃত্তরা তার স্ত্রী ও বৃদ্ধ মাকেও মারপিট করে।
জিয়ারুল জানান, রবিউল ও বাহারুল ভারতের বোম্বে থাকে। মাঝে-মধ্যে বাড়িতে এসে সন্ত্রাসীসহ নানা ধরনের কর্মকান্ডে লিপ্ত থাকে।
জিয়ারুল আরও জানান, হাসপাতাল থেকে বাড়ি গেলে রবিউল ও বাহারুল তাকে খুন করবে বলে হুমকি দিয়েছে। বিষয়টি শার্শা থানাকে অবহতি করা হয়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com