1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে হামলা-সংঘর্ষ: নারীসহ আহত ৫

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে নীলগঞ্জ ইউপির দক্ষিণ গৈয়াতলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হোসেন প্যাদা (৩৬), আবু সালেহ সোহাগ (৪০), রোকেয়া বেগম ((৬০), কালাম প্যাদা (১৪) ও ফজলু (২১)। আহতদের এলাকাবাসীরা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই এলাকার সজীব খান এর নেতৃত্বে মেহেদী, হেলাল, ইমরান, রাসেদ, দুলাল খানসহ আরও ৫-৬জন লোক নিয়ে বিরোধীয় জমি চাষাবাদ করতে যায়। এতে আবু সালেহ সোহাগ বাধা দিলে দেশীয় লাঠি-সোটা নিয়ে তার ওপর হামলা চালিয়ে জখম করে। এসময় অন্যান্যরা আবু সালেহ সোহাগকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা হোসেন প্যাদা, রোকেয়া বেগম, কালাম প্যাদা ও ফজলুকে পিটিয়ে জখম করে। এদের মধ্যে ছেলে হোসেন প্যাদা ও মা রোকেয়া বেগম গুরুতর আহত হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সজীব খানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com