1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শেরপুরে হিজড়া জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টিতে মতবিনিময় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর : মুজিব শতবর্ষে শেরপুরে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা প্রশাসন।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে হিজড়াদের জন্য গড়ে তোলা আন্ধারিয়া স্বপ্নের ঠিকানা গুচ্ছগ্রামের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি এবং পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সদর ইউএনও মোহাম্মদ ফিরোজ আল মামুন-এর সভাপতিত্বে অন্যান্যের মাঝে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ বক্তব্য রাখেন। হিজড়াদের কর্মসংস্থান ও স্বাবলম্বি করতে গুচ্ছগ্রামে গৃহপালিত পশুপালন, হাঁস-মুরগী পালন, শাকসব্জীর আবাদ, পুকুর-বিলে মৎস্য চাষ, মুদি দোকান করা, ইজিবাইক চালনা, সেলাই ও কুটির শিল্পে প্রশিক্ষণ ও অংশীদারিত্বের ভিত্তিতে বিনিয়োগ সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে কয়েকজনকে আর্থিক প্রণোদনাও প্রদান করা হয়। পরে হিজড়াদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের কবিরপুর মৌজার আন্ধারিয়া সুতিরপাড় এলাকায় ২ একর খাসজমির ওপর ওপর ৪০ জন হিজড়ার বসবাসের জন্য নির্মিত হয়েছে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির এ গুচ্ছগ্রাম। গত ৭ জুন ওই গুচ্ছগ্রামে হিজড়াদের পূণর্বাসন করে জমিসহ ঘর হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com