1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

আল্লু অর্জুনের জন‌্য প্রস্তুত হচ্ছেন রাশমিকা

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। অসংখ্য দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন ‘স্টাইলিশ স্টার’ হিসেবে পরিচিত এই তারকা। নাচের জন‌্য বিশেষ খ‌্যাতি রয়েছে এই অভিনেতার। এ কথা কারো অজানা নয়।

আল্লুর অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ‘পুষ্পা’ সিনেমায় অভিনয় করছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তারও নাচের দক্ষতা কম নয়। নাচে দারুণ পারদর্শি আল্লুর জন‌্য নিজেকে আরো প্রস্তুত করছেন রাশমিকা। সিনেমাটিতে একটি গানে পারফর্ম করবেন তারা।

একটি সূত্র গালতে ডটকমে বলেন, ‘‘নাচের ক্লাসে ভর্তি হয়েছেন রাশমিকা। নিয়মিত ক্লাস করছেন তিনি। দক্ষ একজন নাচের শিক্ষকের কাছে নাচের বিশেষ ট্রেইনিং নেবেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার শুটিং সেটে যোগ দেওয়ার আগে নাচের দক্ষতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।’’

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, খুব শিগগির এ গানের দৃশ‌্যধারণের কাজ শুরু হবে। রাশমিকাও নাচে পারদর্শি, তা ‘সারিলেরু নীকেবারু’ ও ‘ভীষ্মা’ সিনেমায় দেখিয়েছিন তিনি। এখন দেখার বিষয় আল্লু অর্জুনের সঙ্গে কতটা পারফর্ম করতে পারেন এই অভিনেত্রী।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশিত হয়েছে। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ‌্যের সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। এর কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com