1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিনাইগাতীতে নিখোঁজের ১৭ দিন পর বিল থেকে শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : নিখোঁজের ১৭ দিন পর বিল থেকে রুবেল মিয়া (১৭) নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শেরপুরের ঝিনাইগাতি থানা পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামের কানী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রুবেল ধানশাইল ইউনিয়নের কান্দুলী গ্রামের নুরুল হকের ছেলে ও পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার এক হাত ও এক পা প্রতিবন্ধী ছিল।

পুলিশ ও নিহত রুবেলে পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রুবেল মিয়া বাড়ি থেকে পাইকুড়া বাজারের উদ্দেশ্যে বের হয়। এরপর রাতে বাড়ি না ফেরায় রুবেলকে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। রুবেলের ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে গত ২৫ আগস্ট তার বাবা নুরুল হক ঝিনাইগাতী থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে পাইকুড়া গ্রামের কানী বিলে এলাকাবাসী একটি অজ্ঞাতনামা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং রুবেলের পরিবার লাশটি রুবেলের বলে শনাক্ত করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে কেউ তাকে হত্যা করে বিলে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com