1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শেরপুরে ৩২৭৭ শ্রমিক সংগঠনের আলটিমেটামের বিরুদ্ধে ১৬৬৫ এর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

শেরপুর : শেরপুরে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্টভ্যান চালক সমিতি রেজি নং-৩২৭৭ এর অহেতুক সাংবাদিক সম্মেলন করে ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে আলটিমেটামের প্রতিবাদে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক ইউনিয়ন রেজি নং-১৬৬৫ এর সংবাদ সম্মেলন করেছে।

৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্ত:জিলা ট্রাক চালক সমিতির সভাপতি হাজী আব্দুস সামাদ।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক চালক সমিতি ১৯৮৬ সাল থেকে পরিচালিত হয়ে আসলেও সম্প্রতি এই সংগঠনের এক সময়কার সভাপতি মরহুম সেলিম রেজার ছেলে কতিপয় অশ্রমিক ও বহিরাগত কিছু শ্রমিক নিয়ে জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্টভ্যান চালক সমিতি নাম দিয়ে ৩২৭৭ নিবন্ধন করে পুরো জেলায় ব্যাপক হারে চাঁদাবাজি শুরু করে। এসব চাঁদাবাজির প্রতিবাদ করায় অসংখ্য নিরিহ শ্রমিক হামলা ও মামলার শিকার হয়।

এমতাবস্তায় ১৬৬৫ নং এর সংগঠনের নেতৃবৃন্দরা এর প্রতিবাদ করায় এবং উল্লেখিত চাঁদাবাজি বন্ধ করায় ৩২৭৭ নং সংগঠনের নেতৃবৃন্দরা তাদের চাঁবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালু রাখতে ধর্মঘটসহ ৬ দফা দাবীতে আলটিমেটাম দিয়েছেন সম্প্রতি। এদিকে ১৬৬৫ নং এর নেতৃবৃন্দরা তাদের সংবাদ সম্মেলনে ঘোষনা দেন যে কোন মূল্যে ওই অশ্রমিক ও চাঁদাবাজদের আলটিমেটাম ও ধর্মঘট ঠেকানো হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মো. আলমগির হোসেন বিষুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকবৃন্দ।

উল্লেখ্য, ৭ সেপ্টম্বর থেকে ৩২৭৭ এর নেতৃবৃন্দরা ৬ দফা আলটিমেটামসহ জেলার সর্বত্র শ্রমিক ঘর্মঘটের ডাক দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com