1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলায় পরিত্যক্ত ঘরে আটকে পড়া মানষিক ভারসাম্যহীন নারী উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

নকলা (শেরপুর) : পরিত্যক্ত ঘরে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে (৩০) উদ্ধার করেছে থানা পুলিশ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

শেরপুরের নকলা উপজেলায় জালালপুর জোড়া ব্রিজের ঢাকা শেরপুর মহাসড়কের পাশে মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানির একটি পরিত্যক্ত ঘর থেকে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া ওই মানসিক ভারসাম্যহীন নারীর শরীর থেকে পচা দুর্গন্ধে বের হচ্ছিল। সেই সাথে দীর্ঘ দিন না খেয়ে থাকার কারনে কংকাল হয়ে গেছে পুরো শরীর।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লালন আহমেদ বলেন, গত রোববার রাত দশটার দিকে আমার কাছে ফোন আসে যে ওই পরিত্যক্ত ভবনে মানুষের গোঙানির আওয়াজ শুনা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নকলা থানার ওসিকে জানাই। পরে পুলিশের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ওই নারীকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার আগে হাসপাতালের আয়া ও নার্সদের সহযোগিতায় গোসল করানো হয়। পড়ানো হয় নতুন কাপড়। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা ও খাবার খাওয়ানো হয়। চিকিৎসক জানিয়েছেন আপাতত ওই নারী আশংকা মুক্ত।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, মানসিক ভারসাম্যহীন নারীর এখনো কোন নাম ঠিকানা সনাক্ত করা সম্ভব হয়নি। চিকিৎসায় একটু সুস্থ হওয়ার পর তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com