
স্টাফ রির্পোটার: শেরপুরের নকলায় পরিত্যাক্ত ভবন থেকে উদ্ধারকৃত মানসিক ভারসাম্যহীন নারীর শারিরীক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নকলা উপজেলায় জালালপুর জোড়া ব্রিজের ঢাকা শেরপুর মহাসড়কের পাশে মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানির একটি পরিত্যক্ত ঘরে আটকে পড়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে গত রোববার (৫ সেপ্টম্বর) রাতে উদ্ধার করে পুলিশ। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উদ্ধার হওয়া বস্ত্রহীন ওই মানসিক ভারসাম্যহীন নারী শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। সারা শরীরী মাটি ও বালু মাখা ছিল। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করার আগে হাসপাতালের নার্স হাসি তাকে গোসল করান। শরীরে পরানো হয় নতুন জামা, এরপর তাকে প্রাথমিক চিকিৎসা ও খাবার খাওয়ানো হয়। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।