
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের উত্তর বাজারস্থ রুবেলের কাউন্টার থেকে ঢাকাগামী যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে মালিক সমিতি।
গত ৬ সেপ্টেম্বর নালিতাবাড়ী বাস মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ডিপু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নোটিশ দিয়ে বিষয়টি অবহিত করেন।
মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে নালিতাবাড়ী এক্সক্লুসিভ বাস সার্ভিসের এক নারী যাত্রীর সাথে রুবেল কাউন্টারের মালিক রুবেল অসৌজন্যমূলক আচরণ করেন। এতে রুবেলে বিরুদ্ধে মালিক সমিতি কর্তৃপক্ষের কাছে নালিশ আসে।
মালিক সমিতি জানায়, এর আগেও রুবেলের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। এমতাবস্থায় ঢাকাগামী বাস সার্ভিসের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ফলে মালিক সমিতি তাদের অনুমোতি ব্যতীত উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা (পকেট) বাস সার্ভিসগুলোকে উত্তর বাজারস্থ রুবেলের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ ও যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে। এ নিষেধের ফলে কোন বাস সার্ভিস মালিক সমিতির অনুমোতি না নিয়ে ওই কাউন্টার থেকে কোন যাত্রী পরিবহন করতে পারবে না।