1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী

সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন বিরামপুর প্রেসক্লাব সভাপতির মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিজয় টিভির সংবাদদাতা ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম শাহীন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন।
গত ৭ দিন আগে মোটরসাইকেলযোগে দিনাজপুরে যাওয়ার পথে বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাথায় গুরুতর জখম প্রাপ্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরে রংপুর একটি ক্লিনিকে অতঃপর ঢাকার একটি হাসপাতালে সাতদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
তার অকাল মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, বিরামপুর উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সাদিক, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, ফুলবাড়ীর সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com