1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

শ্রীবরদীতে প্রায় ৬ হাজার মানুষ পেলেন করোনা টিকা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে একযোগে ১০টি ইউনিয়নের প্রায় ৬ হাজার মানুষ পেলেন করোনার দ্বিতীয় ডোজ (করোনা টিকা)।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টি ইউনিয়নে ১০টি ভ্যানুতে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়। সিংগাবরুনা ইউনিয়নের বড়ইকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণীশিমূল ইউনিয়নের মদিনা তুল উলুম কওমী মাদরাসা, কাকিলাকুড়া ইউনিয়নের গবরীকুড়া এ.কে উচ্চ বিদ্যালয়, তাতিহাটী ইউনিয়নের পশ্চিম ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেলুয়া ইউনিয়নের চকবন্দী মমিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেকেচর ইউনিয়নের সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুড়িকাহনিয়া ইউনিয়নের করুয়া উচ্চ বিদ্যালয় ও গড়জরিপাড়া ইউনিয়নের গোপালখিলা দাখিল মাদরাসা মোট ১০টি ভ্যানুতে করোনা টিকা দেওয়া হয়।

ভ্যানুগুলো পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী অফিসার, নিলুফা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, এমটিইপিআই স্বপন কুমার দাস প্রমুখ।

ডা: আনোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক একযোগে প্রায় ৬ হাজার মানুষকে করোনার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

এছাড়াও আদিবাসীদের জন্য আলাদাভাবে করোনার দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com