1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

দক্ষিণ উপকূলে জোয়ারের পানিতে ডুবে গেছে অসংখ্য গ্রাম

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অধিকাংশ মানুষ জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল, জোয়ারের পানিতে ডুবে গেছে গ্রামের পর গ্রাম।

গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনই উন্নতি হয়নি, বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় ১১ টি গ্রামের মানুষ। লালুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী ঘেঁষা গ্রামগুলোতে এখন পানিতে থৈ থৈ করছে। রান্নার চুলা থেকে টয়লেট সবকিছুই ডুবে গেছে পানিতে। একই অবস্থা ধানখালী ও চম্পাপুরের ইউনিয়নের নয়টি গ্রামের। আমন ক্ষেতসহ বাড়িঘর পুকুর, মাছের ঘের সবকিছুই পানিতে ডুবে গেছে। গত দুইদিনে ডুবে যাওয়া হাজারো মানুষের চুলায় উঠেনি কোন রান্নার হাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে দুইদিন ধরে গোটা উপকূলে বইছে অস্বাভাবিক জোয়ার। বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে প্রতিদিন দু’দফা জোয়রের পানিতে প্রবেশ করে এমন দশা হয়েছে। চরম দূর্ভোগে পড়েছে এসব গ্রামের মানুষ। এছাড়া কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর এখন উত্তাল রয়েছে। জেলেরা মাছ শিকার বন্ধ করে হাজার হাজার ট্রলার নিয়ে মৎস্য বন্দর মহিপুর-আলীপুর আড়ৎ ঘাটের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে।

চম্পাপুর ইউপি চেয়াম্যান রিন্টু তালুকদার এ প্রতিনিধিকে বলেন, বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে উত্তার চালিতাবুনিয়া, দক্ষিন চালিতাবুনিয়া, দেবপুর ও পাঁচজুনিয়া গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট বাড়িঘর সব পানির নিচে। এসব গ্রামে প্রায় ১০ হাজার মানুষ এখন চরম দূর্ভোগ রয়েছে।

ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার এ প্রতিবেদককে জানায়, দেবপুরের বাঁধ ভাঙ্গার কারনে গত দুই দিন ধরে অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে লোন্দা ও নিশাবাড়িয়া গ্রামের মানুষের বাড়িঘরসহ চাষের জমি সব ডুবে গেছে। এসব গ্রামের মানুষ সবচেয়ে বেশি বিপাকে রয়েছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: আরিফ হোসেন গনমাধ্যমকে বলেন, ধানখালী ও চম্পাপুর অংশের ভাঙ্গা বেড়িবাঁধের কাজ শীঘ্রই শুরু হবে।

এছাড়া লালুয়া বেড়িবাঁধের ভাঙ্গা অংশের কাজ পায়রা বন্দর কর্তৃপক্ষ করবেন বলে তিনি সাংবাদিকদের জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com