1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

যে কারণে পরীমনিকে ভালো লাগে নচিকেতার

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্কে থেকেছেন আলোচনার শীর্ষে। প্রথম সিনেমা মুক্তির আগে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও তিনি আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি মাদককাণ্ডে জড়িয়ে জেলে যান। জামিনে মুক্ত হয়ে ফিরেছেন ১ সেপ্টেম্বর। তিনি দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

দুই মাস ধরে জীবনে বিরাট ঝড় বয়ে গেছে তার। দমে যাননি পরীমনি। সহ্য করেছেন সব বিতর্ক, তাকে ঘিরে নানা মহলের সমালোচনা সয়েছেন নীরবে। সেই পরীমনি ফেসবুকে শেয়ার করলেন বাংলা গানের বিখ্যাত গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি গান।

পরীমনি সোমবার তার ফেসবুকে শেয়ার করলেন ২০১৭ সালে নচিকেতার গাওয়া ‘এত সাহস কার’ গানটি। ক্যাপশনে লিখলেন, ‘নিজের উপর বিশ্বাস রাখো।’

পরীমনির গান শেয়ার দেয়ার বিষয়টি আনন্দ বাজার জানায় নচিকেতাকে। জানতে চায় তার অনুভূতি। চির বিপ্লবী, প্রতিবাদী মানুষ নচিকেতা পরীমনিকে দিলেন সমর্থন। তিনি বলেন, ‘আমার পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী একটা মেয়ে। স্পষ্ট কথা বলতে ভালোবাসে। পরীমনি যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়।’

নচিকেতা আরও বলেন, ‘পরীমনি আমার গান পছন্দ করেন। আমি তাকে অনেক ক্ষেত্রেই অনুপ্রাণিত করেছি, এটা জেনে আমার ভালোই লেগেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com