1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বদরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দুলাভাইসহ শ্যালক নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

রংপুর: রংপুরের বদরগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই দুলাভাইসহ শ্যালক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে মারা যান।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার খিয়ারপাড়ার নাটারাম-পদাগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের হালিশহর উপজেলার আবদুল গফুরের ছেলে ইউসুফ আলী (৩৬), নড়াইলের লোহাগড়া উপজেলার বাচ্চু শিকদারের ছেলে নাহিদ শিকদার (২৪) এবং বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম খিয়ারপাড়া গ্রামের রনি মিয়া (২০)। নিহত ইউসুফ ও নাহিদ সম্পর্কে ভায়রা এবং রনি তাদের শ্যালক।

জানা যায়, তিনদিন আগে বদরগঞ্জের নাটারাম খিয়ারপাড়া গ্রামে দুই ভায়রা একসঙ্গে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইউসুফ আলী ও নাহিদ শিকদার মোটরসাইকেলে শ্যালক রনি মিয়াকে সঙ্গে নিয়ে বের হন। তাদের গন্তব্য ছিল পার্শ্ববর্তী মিঠাপুকুরের পদাগঞ্জ বাজার। কিন্তু বেপরোয়া গতির কারণে খিয়ারপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইউসুফ আলী মারা যান। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনি মিয়া ও নাহিদ শিকদার। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে ওই দুজন মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com