1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

নির্বাচন করবেন শাকিব-নিপূণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : নির্বাচনের মাঠে বিভিন্ন সময় চিত্রনায়ক-নায়িকাদের দেখা যায়। তারা প্রার্থীর হয়ে ভোটারদের দুয়ারে যান ভোট চাইতে। এবার শাকিব খান ও নিপূণ দুজনকে একসঙ্গে এই ভূমিকায় দেখা যেতে পারে।

কয়েক মাস পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাকিব খান এবং সাধারণ সম্পাদক পদে নিপূণকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই দুই তারকা।

এর আগে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্যদিকে নিপূণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য। শোনা যাচ্ছে, এবার চার বছর পর আবারও শিল্পী সমিতির সভাপতি পদের জন্য লড়বেন কিং খান। এরই মধ্যে এই দুই শিল্পী সহশিল্পীদের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানা যাচ্ছে।

এ বিয়ষ শাকিব খান ও নিপূণ এখই কিছু জানাতে চাচ্ছেন না। তবে আজ সকালে নিপূণ ফেইসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস দিয়েছেন। এর মাধ্যমে অনেকেই ধারণা করছেন তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়ে গেছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। এরই মধ্যে নতুন করে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com