1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

‘জামা খুলে প্রচারে থাকার দরকার আমার নেই’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নিয়া শর্মা। হিন্দি টিভি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় নিয়া শর্মা। নিয়মিত নিজের ছবি বা ভিডিও আপলোড করেন এই অভিনেত্রী। কিন্তু এজন্য অনেক কটু কথা শুনতে হয় তাকে। অনেকে তার পোশাক নিয়েও বিদ্রূপ করেন। ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি ‘দো ঘুঁট মুঝে ভি’ গানে উষ্ণতা ছড়িয়েছেন নিয়া। এ নিয়েও তাকে বাজে মন্তব্য শুনতে হয়েছে। নিয়ার ভাষায়, ‘তারা আমাকে কটাক্ষ করেছে, নগ্ন বলেছে, আরও অনেক অশ্লীল শব্দ ব্যবহার করেছে। মানুষ আমার পেছনে সমালোচনা করে। আমি কেমন পোশাক পরি তা নিয়ে। এটা আমার ব্যক্তিগত পছন্দ— তারা কেন এটা বুঝতে চায় না?’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রূপ মোকাবিলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিয়া বলেন, ‘পোশাকের জন্য আমাকে নিয়ে কোনোদিন মানুষ ভালো কিছু বলেনি। আমি সেটা মেনেও নিয়েছি। এমনো বলা হয়েছে সংবাদ শিরোনামে থাকতে আমি জামাকাপড় খুলেছি! এগুলো কোথা থেকে আসে? আমি দশ বছর ধরে যথেষ্ট কাজ করছি এবং যথেষ্ট পরিচিত। জামা খুলে প্রচারে থাকার কোনো দরকার আমার নেই। এটা মানুষজনকে বুঝতে হবে।’

‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন নিয়া শর্মা। এরপর ‘জামাই রাজা’, ‘ইশক মে মরজাওয়ান’, ‘নাগিন’সহ ছোটপর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাকে দেখা গেছে। এছাড়া টিভি রিয়েলিটি শোতেও এখন নিয়মিত মুখ নিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com