
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ১৭ বস্তা ভর্তি ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের বই উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ইজিবাইক ও ইজিবাইকের চালক রুবেল মিয়াকে আটক করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১দিকে উপজেলার ঘোনাপাড়া নয়াবাজার এলাকা থেকে এসব উদ্ধার ও আটক করা হয়। আটক রুবেল ঝিনাইগাতীর লইখা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সরকারি বই বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলা ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১৭ বস্তা ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের বই জব্দ করা হয়। যা ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত। পরে ওই ইজিবাইক ও চালকে আটক করে থানা নিয়ে আসা হয়। এ ঘটনায় শ্রীবরদী থানার মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।