
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ স্থান থেকে উত্তোলিত বালু ও বালু পরিবহনে ব্যবহৃত স্কেভেটর জব্দ এবং বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন ভোগাই নদীর কালাকুমা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভোগাই নদীর কালাকুমা এলাকায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। অভিযানকালে বালু মহালের বাইরে থেকে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করা হয়। পরে এক লাখ বিশ হাজার টাকা অর্থদণ্ড করে আদালত। এসময় ট্রাকভর্তি বালু ও পরিবহণে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়। একইসাথে কালাকুমা এলাকা থেকে উত্তোলিত সমুদয় বালু জব্দ করে স্থানীয় রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।