1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

করোনা শনাক্তের হার নামলো ৭ শতাংশে

  • আপডেট টাইম :: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : দেশে দৈনিক করোনা রোগী শনাক্তের হার নেমে এসেছে ৭ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৩২৭ জনে।

এছাড়া একই সময়ে করোনা রোগী শনাক্তে ১৮ হাজার ৬৮৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্তের হার ৭ দশমিক ০৩ শতাংশ।

এর আগে শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুই হাজার ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশে। সবশেষ শনিবার (১১ সেপ্টেম্বর) যা ৭ শতাংশে এল।

এছাড়া চলতি বছরের ২৯ মে একদিনে কম রোগী শনাক্তের খবর এসেছিল। তখন এক হাজার ৪৩ জন করোনা রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে এখন পর্যন্ত দেশে মোট ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৫১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৬ শতাংশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com