1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

দ্বিতীয় বিয়ের খবর জানালেন মাহি

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) বিবাহ সম্পন্ন হয়। পাত্র গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব। বিয়ের বিষয়টি নিশ্চিত করেন মাহি নিজেই।

মাহি তার ফেসবুকে রাকিবের সঙ্গে ছবি পোস্ট করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিল। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই একমাত্র চাওয়া।’

তবে মাহি আগেই বিয়ে করেছন বলে শোনা যায়। এর আগে মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক মাস না পেরুতেই মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে। এই গুঞ্জনের সূত্রপাত হয় মাহির একটি ছবিকে কেন্দ্র করে। এরপর বিয়ের গুঞ্জনের আগুনে ঘি ঢালে মাহির একটি ভিডিও।

মাহির শুটিং সেটেও নিয়মিত যাতায়াত ছিল রাকিবের। বর্তমানে ‘বুবুজান’ সিনেমার শুটিং করছেন মাহি। সেখানে মাহির সঙ্গে রাকিব রয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের এক বছর না যেতেই তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠে। সবশেষ গত মে মাসে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com