1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকচাপায় মোবারক হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী এলাকার তিনানী-নন্নী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী থেকে রিকশা চালিয়ে নিজ বাড়ির দিকে যাবার পথে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক রিকশাসহ মোবারক হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাক ও হেলপারকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com