1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা চার কোটি টাকার মা ও শিশু কেন্দ্র, ছয় বছরেও চালু হয়নি পূর্ণাঙ্গ সেবা নালিতাবাড়ীতে আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইসলামিক আলোচনা সভা নালিতাবাড়ীতে মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নকলায় শীতার্তদের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন পুলিশের চাকরিতে সাফল্যের পর হাসানের জীবনে এখন ক্যানসারের লড়াই প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

ইভ্যালির চেয়ারম্যান ও সিইও’র বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে গুলশান থানায় গ্রাহক আরিফ বাকের বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তিনি তা পাননি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি। অফিসে গিয়ে তাদের প্রতিনিধির সঙ্গে কথা বললে তারা সঠিক কোনো জবাব দিতে পারছে না। এমনকি প্রতিষ্ঠানের প্রধান কর্তাব্যক্তির সঙ্গেও কেউ দেখা করতে দিচ্ছে না। বারবার এ চেষ্টা করা হলেও ইভ্যালির পক্ষ থেকে খারাপ ব্যবহার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম বলেন, গ্রাহকের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

জানা গেছে, ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ ৯০ কোটি ৪৭ লাখ টাকা। সম্পত্তি স্থাপনা ও যন্ত্রপাতির মিলিয়ে রয়েছে ১৪ কোটি ৮৮ লাখ টাকা।  তবে প্রতিষ্ঠানটির দায় ৫৪৩ কোটি টাকা।

সম্প্রতি ইভ্যালিসহ বেশকিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের সঙ্গে অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। একই সঙ্গে তাদের বর্তমান সম্পদের সঙ্গে গ্রাহকের কাছ থেকে নেওয়া অর্থের কোন সামঞ্জস্য পাইনি বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউং। পরে তারা লিখিতভাবে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com