1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেলামকোন্দার সঙ্গে রোমান্স করবেন নুসরাত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতের তেলেগু সিনেমার অভিনেতা বেলামকোন্দা শ্রীনিবাস। পরিচালক ভিভি বিনায়ক হিন্দি ভাষায় ‘ছত্রপতি’ সিনেমার রিমেক করছেন। এ সিনেমার মাধ‌্যমে বলিউডে অভিষেক হবে বেলামকোন্দার। এসবই পুরোনো খবর। নতুন খবর হলো—সিনেমাটিতে তার সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী নুসরাত ভারুচা।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ছত্রপতি’ সিনেমার রিমেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন নুসরাত ভারুচা। শোনা যাচ্ছে, এ সিনেমার কয়েকদিনের শুটিংও করেছেন নুসরাত। কিন্তু নির্মাতা খবরটি গোপন রেখেছেন।

নুসরাত অভিনীত ‘পেয়ার কা পঞ্চনামা টু’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দেখার পর পরিচালক নুসরাতকে কাস্ট করার সিদ্ধান্ত নেন। বিনায়ক মনে করেন, পর্দায় বেলামকোন্দা ও নুসরাত ভালো পারফর্ম করবেন। নুসরাত সিনেমাটির প্রস্তাব পাওয়ার পর উচ্ছ্বসিত হয়েছিলেন। কারণ এর আগে কোনো বাণিজ‌্যিক ঘরানার সিনেমায় অভিনয় করেননি। স্বাভাবিকভাবে কাজটি করতে রাজি হয়ে যান বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

গত জুলাই মাসে নাম ঠিক না হওয়া এ সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে সিনেমাটির বড় পরিসরে সেট তৈরি করা হয়েছে। সেখানেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। পেন মুভিসের ব‌্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

উল্লেখ‌্য, তেলেগু ভাষার ‘ছত্রপতি’ সিনেমা নির্মাণ করেন এসএস রাজামৌলি। এতে নাম ভূমিকায় অভিনয় করেন প্রভাস। তার বিপরীতে ছিলেন শ্রেয়া সরন। ২০০৫ সালে মুক্তি পায় এটি। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ২৪ কোটি রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com