1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

নালিতাবাড়ীতে শিশুর শ্লীলতাহানীর অভিযোগে মামলা দায়ের

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ছয় বছর বয়সী এক কন্যা শিশুর শ্লীলতাহানী করায় কাজিমদ্দিন (৪০) নামে এক অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিশুটির পিতা দেলোয়ার হোসেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শেখেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, একই গ্রামের অটোচালক কাজিমদ্দিন রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধূলা অবস্থায় থাকা দেলোয়ারের ছয় বছর বয়সী কন্যা শিশুকে ডেকে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে কামড় বসায়। এতে শিশুটি চিৎকার করলে অন্য শিশুরা দৌড়ে যায়। এসময় কাজিমদ্দিন পালিয়ে যায়। পরে স্থানীয় জসপ্রতিনিধিদের অবহিত করে শিশুটির পিতা বাদী হয়ে রাতেই নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com