1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক, মেলেনি মোবাইল ফোন সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ ডিআইজি পরিচয় দিয়ে কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজির মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১০ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পেলেন গিয়াস উদ্দিন রিমন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন

শিক্ষা আন্দোলন নিঃসন্দেহে ইতিহাসের বাঁক ফেরানো ঘটনা : মঞ্জুর হোসেন ঈসা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, ঢাকা : বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন , ৬২’র শিক্ষা আন্দোলনের পথ ধরেই স্বাধীন বাংলাদেশ। অধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে  প্রতিষ্ঠায় শিক্ষা আন্দোলন অনুপ্রেরণা যোগায়। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে, এ শিক্ষা আন্দোলন নিঃসন্দেহে ইতিহাসের বাঁক ফেরানো ঘটনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে হাইকোর্ট মোড়ে শিক্ষা চত্বরে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র পক্ষ থেকে ১৯৬২’র শিক্ষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার নেতা এইচএম বিল্লাল হোসেন রাজু, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির দপ্তর উপ-কমিটির সদস্য মারুফ সরকারসহ দলের নেতৃবৃন্দ।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ফলে শিক্ষায় সবার অধিকারের সাংবিধানিক স্বীকৃতি এসেছে। কিন্তু মুক্ত প্রতিযোগিতায় বাজারই নিয়ন্ত্রকের ভূমিকায় এসে যাওয়ায় শিক্ষার বাণিজ্যিকীকরণ ঠেকানো যায়নি। ’৬২-র আন্দোলন যেমন পাকিস্তানি শাসন-শোষণ থেকে এদেশের নিপীড়িত মানুষকে মুক্তির পথ দেখিয়েছে তেমনই আজও ’৬২-সম একটি ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন বাংলাদেশকে নতুন করে পথ দেখাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com