1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

বিয়ের পর স্বামীর সঙ্গে এফডিসিতে মাহি

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর রাত ১২টা পাঁচ মিনিটে তিনি গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেছেন।

বিয়ের পরদিন স্বামী রাকিব সরকারকে নিয়ে গ্রামের বাড়ি রাজশাহীতে যান মাহি। সেখানে স্বামীর সঙ্গে দুইদিন একান্তে সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন।

ঢাকায় এসেই কাজে মন দিয়েছেন মাহি। অংশ নিয়েছেন শুটিংয়ে। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ছবির কাজ করছেন মাহি।

এ ছবির শুটিং করতে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এফডিসিতে এসেছিলেন। সঙ্গে এসেছেন তার স্বামী রাকিব সরকার।

মাহি এসময় গণমাধ্যমকে বলেন, ‘এখন পুরোপুরি কাজে মনযোগ দিতে চাই। তাই দ্রুত কাজে ফিরলাম। এমনিই করোনার কারণে অনেক ছবির কাজ আটকে রয়েছে। সেগুলো শেষ করতে হবে।’

শিগগিরই নিজের প্রযোজনায় নতুন কাজ নিয়ে হাজির হবেন এ নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com