1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

সেন্সর ছাড়পত্র পেলেন কান্তানুরের চলচ্চিত্র “চরিত্র”

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, বিনোদন : বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে মৌলিক গল্পের চলচ্চিত্র ‘চরিত্র’। সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা করেছেন মোঃ দ্বীন ইসলাম। গত ১৩ সেপ্টেম্বর সিনেমাটির সেন্সর ছাড়পত্রের সনদ দেয়া হয়।

এ ব্যাপারে ছবির নায়িকা কান্তানুর বলেন, আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই এই ছবির প্রযোজক ও পরিচালক মোঃ দ্বীন ইসলাম ভাইয়াকে। যার কারনে আমি এমন একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। এটি আমাদের দেশীয় মৌলিক গল্পের চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। ‘চরিত্র’ চলচ্চিত্রটি আগামী অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আর আমার যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই হলে গিয়ে আমাদের এই ছবিটি দেখবেন। আপনারা হলে গিয়ে ছবি দেখলেই আমাদের কষ্ট সার্থক হবে। আমার বিশ্বাস ছবিটি দেখে আপনারা নিরাশ হবেন না।

‘চরিত্র’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, ফরহাদ হোসেন, কান্তানুর, মিষ্টি মারিয়া, সমু চৌধুরী, ফারুক আহমেদ, মাহমুদুর রহমান মিঠু (বড়দা মিঠু), মাসুম আজিজ, আমির সিরাজী, গুলশানারা পপি, শম্পা নিজাম, এস,এম,বান্টিসহ আরও অনেকে। চলচ্চিত্রটির চিত্রধারণে ছিলেন শ্রাবণ চৌধুরী সুমন, এস এম রনি, সোহাগ  ।

সিনেমাটিতে গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। এর সঙ্গীত পরিচালনা করেছেন চঞ্চল। আবহ সঙ্গীত আশরাফুল। শিল্প নির্দেশক হিসেবে ছিলেন আরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com