1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

সেন্সর ছাড়পত্র পেল ‘সাহস’

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

মারুফ সরকার, বিনোদন : অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘সাহস’। সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপিল করলে সেন্সর বোর্ড কারণ দেখিয়ে প্রদর্শন–অযোগ্য ঘোষণা করে। কাটছাঁট করে নির্মাতারা পরে আবার নতুন করে সিনেমাটি সেন্সরে জমা দিয়েছিলেন। গত মঙ্গলবার সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে।

সিনেমাটির সেন্সরের খবরে খুশি নির্মাতা সাজ্জাদ খান। তিনি বলেন, ‘৬ সেপ্টেম্বর সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যরা দেখেন। তখন তাঁরা ছোট দুটি অংশে সংশোধন করতে বলেন। তারপরই আমরা সংশোধন করে জমা দিই। গত মঙ্গলবার আমাদের ফোনে জানানো হয়, সিনেমাটি সেন্সর পেয়েছে। আমাদের জন্য এটা খুবই খুশির সংবাদ। এখন সিনেমাটি কীভাবে মুক্তি দেওয়া যায়, সেটি নিয়ে ভাবছি। আমাদের পরিকল্পনা রয়েছে, আগামী নভেম্বরে মুক্তি দেব।’

এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিয়া হক অর্ষাসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com