1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কিয়ারার সঙ্গে বিয়ের গুঞ্জনে মুখ খুললেন সিদ্ধার্থ

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ব্যক্তিগত জীবনে তার সঙ্গে অভিনেত্রী কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় তাদের।

শোনা যাচ্ছে, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় সিদ্ধার্থ মালহোত্রাকে। এই অভিনেতা বলেন, ‘আমি জানি না। আমি কোনো জ্যোতিষী বা এ ধরনের কিছু নই। আমি জানি না। যখন এমন কিছু ঘটবে সবাইকে জানাবো।’

কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না। কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। সঠিক সময়েই সবকিছু হবে। আগেও না পরেও না।’

সিদ্ধার্থ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটি মুক্তির পর থেকে দর্শক-সমালোচকদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। কারগিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি হয়েছে ‘শেরাশাহ’। এতে বিক্রম বাত্রার পরিশ্রম, বীরত্ব, সাহস এবং দেশপ্রেমের গল্পই ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে সিদ্ধার্থের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com