1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় প্রেমিকসহ অভিনেত্রী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মারাঠি অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডে। তার বয়স হয়েছিল ২৫।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর প্রেমিক শুভম দাদগের সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়াতে বেড়াতে গিয়েছিলেন ঈশ্বরী। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে সেখান থেকেই ফিরছেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং তাদের মৃত্যু হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, গাড়িটি উল্টে যাওয়ায় বন্ধ দরজা খুলে বের হতে পারেননি শুভম ও ঈশ্বরী। সেন্ট্রাল লক কোনোভাবেই খুলতে পারেনি তারা। পরে দমকলবাহিনী এসে ডুবন্ত গাড়ি ও তার ভেতর আটকে থাকা ঈশ্বরী ও শুভমের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর দু’জনের মরদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে গোয়া পুলিশ।

এদিকে এই জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আগামী মাসেই বাগদান সারার পরিকল্পনা করছিলেন ঈশ্বরী ও শুভম। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে তারা।

বেশ কয়েকটি হিন্দি ও মরাঠি প্রজেক্টের কাজ শেষ করেছেন ঈশ্বরী। সুনীল চৌথমলের ‘প্রেমাছে সাইড এফেক্ট’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কথা ছিল তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com