1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘পিয়া রে’ সিনেমায় শুটিংয়ে ঢাকায় আসছেন কৌশানী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : টালিউডে বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী কৌশানী মুখার্জি। সিনেমা ছাড়াও ব্যক্তিজীবন নিয়েও মিডিয়াতে আলোচনায় আসেন প্রায়ই। কৌশানীর প্রেমিক বনি সেনগুপ্ত। তিনিও কলকাতার একজন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী রোববার (২৬ সেপ্টেম্বর) কলকাতা থেকে ঢাকায় আসছেন জনপ্রিয় এ নায়িকা। ‘পিয়া রে’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৌশানী। তার নায়ক হিসেবে থাকবেন শান্ত খান। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান গণমাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলেই কাজটি শুরু করছেন। বিদেশি শিল্পী নিয়ে সিনেমায় কাজের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতিও নাকি নিয়ে রেখেছেন তিনি। ঢাকা, পুবাইল ও চাঁদপুরে হবে সিনেমার শুটিং।’

সেপ্টেম্বরের শেষ পর্যন্ত থাকার প্রস্তুতি নিয়ে কৌশানী ঢাকায় আসছেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, পূজন মজুমদারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করবেন দুই বাংলার শিল্পীরা। কলকাতা থেকে কৌশানী ছাড়া থাকছেন রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com