1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পরীমনির গাড়িসহ ১৬ আলামত ফেরত দেওয়ার সুপারিশ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার জন্য আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেফতার হওয়ার পর আলামত হিসেবে এগুলো জব্দ করা হয়েছিল।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত তাকে (পরীমনি) দেওয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘যদি পরীমনিকে তার থেকে জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’

এর আগে ১৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে পরীমনির গাড়ি, ল্যাপটপ ও মোবাইলসহ ১৬টি জব্দ করা আলামত জিম্মায় চেয়ে আবেদন করেন। আদালত মালিকানা যাটাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

তার আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন পরীমনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com