1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

কলাপাড়ায় কিশোরীর অপমৃত্যু নিয়ে ধুম্রজাল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় মহিপুর সদর ইউনিয়নের কোমরপুর গ্রামে মোসা. ফাহিমা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। সে ওই এলাকার আবদুর রহিম গাজীর মেয়ে। তার পরিবারের দাবী ঘরের ঘাট থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সায়মা সুলতানা জানান, ফাহিমাকে হাসপাতালে নিয়ে এসেছে মৃত অবস্থায়। অপমৃত্যুর কোন আলামত পাচ্ছেন না তিনি। তবে মুখমন্ডল ফ্যাকাশে ছিল। ধারণা করা হচ্ছে, স্ট্রোক কিংবা রক্ত শূন্যতার কারনে এমন ঘটনা ঘটতে পারে।
মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদ জানান, ঘাট দিয়ে পড়ে কিশোরীর মৃত্যুর বিষয়টি অনিশ্চিত।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com