1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

নাগা-সামান্থার ডিভোর্স নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। ভালোবেসে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের ডিভোর্সের গুঞ্জন উড়ছে।

ডিভোর্সের বিষয়ে নাগা ও সামান্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভক্তদের মধ্যে এ নিয়ে চলছে জল্পনা। এদিকে এই জুটির ডিভোর্স নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বেনু স্বামী নামের এক জ্যোতিষী। তার দাবি, যদি নাগার সঙ্গে সামান্থার ডিভোর্স হয় তাহলে এই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়বে। অন্যদিকে, সফলতা পাবেন নাগা। এছাড়া তিনি আরো জানান, মুম্বাইয়ে পাড়ি দিতে পারেন সামান্থা। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

যদিও বর্তমানে বেশ ভালো সময় পার করছেন সামান্থা। কিছুদিন আগে মুক্তি পাওয়া তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া বর্তমানে তার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর।

এছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাজও শেষ করেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন বিগনেশ শিবান।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com